ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৬ দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
ডুয়া নিউজ : প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামছেন। আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রাথমিকের শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্য নিরসনে সরকার অনেকবার আশ্বাস দিয়েছে। তবে দাবিগুলো বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার ‘শক্তভাবে’ রাজপথে নামবেন শিক্ষকরা।’
তিনি বলেন, ‘আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হলো- শতভাগ পদোন্নতি। এছাড়া সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদান, চাকরির বয়স ১০ ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড প্রদান এবং সিনিয়রদের চেয়ে জুনিয়রদের বেতন বেশি হওয়ার বিষয়টি সমাধান করতে হবে।’
সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল কেন করতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পুরো প্রতিষ্ঠানে তিনজন শিক্ষক। এর মধ্যে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক আর একজন সহকারী প্রধান শিক্ষক পদে থাকলে বিষয়টি কেমন দেখায়? এজন্য সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন