ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল চলতি মাসেই প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
রোববার (১১ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মহাপরিচালক জানান, “আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের (জানুয়ারি) মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা পুরোদমে কাজ শুরু করেছেন।”
পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে তিনি বলেন, “প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছি এবং প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হয়েছে, যা কঠোরভাবে দমন করা হয়েছে।”
উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়ায় দুই ধাপে আবেদন গ্রহণ করা হয়। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন আবেদন করেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। যদিও পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সঠিক সংখ্যা এখনও অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রার্থীরা এখন অধীর আগ্রহে ফলের অপেক্ষায় রয়েছেন, যা প্রকাশিত হওয়ার পর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর