ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিদেশে কর্মী যাওয়া কমলেও নারীদের আগ্রহ বেড়েছে
ডুয়া নিউজ : গত বছর বাংলাদেশ থেকে বিদেশগামী অভিবাসী কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধনের সংখ্যা বেড়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসীর বার্ষিক প্রতিবেদন ২০২৪-এ এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১০ লাখ ৯১ হাজার ৪৬ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯০ হাজার ৮১১ জন। অর্থাৎ বছর ব্যবধানে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ২৭.৪ শতাংশ। তবে এই নিম্নগামী ধারার মধ্যেও ইতিবাচক বিষয় হলো বিদেশে নারী কর্মী যাওয়ার জন্য বিএমইটিতে নিবন্ধনের সংখ্যা বেড়েছে। অর্থাৎ বিদেশে যেতে নারীদের আগ্রহ বেড়েছে।
২০২৩ সালের তুলনায় গত বছর বিএমইটি নিবন্ধনে নারীদের অংশগ্রহণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২৩ সালে মোট বিএমইটি নিবন্ধনে নারী অভিবাসীদের নিবন্ধনের হার ছিল ২.৭৮ শতাংশ, যা ২০২৪ সালে প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৯ শতাংশে।
২০২৪ সালে বিএমইটি নিবন্ধনের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৯৮ হাজার ২৭৬, যা ছাপিয়ে গেছে ২০২৩ সালের ৬ লাখ ৬০ হাজার ৮৮টি নিবন্ধনকে। যদিও বাংলাদেশি পুরুষরা এখনও বৈদেশিক শ্রমবাজারে আধিপত্য বজায় রেখেছেন। তবে নারীদের আগ্রহ বৃদ্ধি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
নারীদের পেশা নির্বাচনেও পরিবর্তন এসেছে। আগে শুধু গৃহকর্মী পেশার জন্য নারীরা নিবন্ধন করতেন। আর এখন নারীরা ধীরে ধীরে প্রযুক্তি সংশ্লিষ্ট পেশার দিকেও ঝুঁকছেন। যেমন কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন ও অটোক্যাড ড্রাফটিংয়ের মতো প্রশিক্ষণ কোর্সে নারীদের অংশগ্রহণ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মতো ২০২৪ সালেও বাংলাদেশি অভিবাসীদের শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব। মোট অভিবাসনের ৬২.১৭% (প্রায় ৬ লাখ ২৭ হাজার কর্মী) সৌদি আরবে গেছেন। যেখানে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা অব্যাহত ছিল।
বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য মালয়েশিয়ায় অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে মাত্র ৯৩ হাজার কর্মী মালয়েশিয়া গেছেন। দেশটির নতুন শ্রমনীতির মূল কারণ। গত বছরের প্রথমার্ধে মালয়শিয়াতে অভিবাসন স্বাভাবিক গতিতে চললেও ২০২৪ এর মে মাসের পর থেকে দেশটিতে অভিবাসনের সংখ্যা ব্যাপকভাবে কমতে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন