ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ওস্তাদ আলাউদ্দিন খাঁকে উৎসর্গ করে ছায়ানটে শুদ্ধসংগীত উৎসব
বিনোদন ডেস্ক: শুদ্ধ সংগীতচর্চার ঐতিহ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে ছায়ানটের দুই দিনব্যাপী বিশেষ সংগীত উৎসব। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে আয়োজিত এ উৎসবের পর্দা উঠবে শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
এবারের শুদ্ধসংগীত উৎসবটি উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের কিংবদন্তি সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির প্রতি। ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে।
উৎসবটি মোট তিনটি অধিবেশনে সাজানো হয়েছে। প্রথম অধিবেশন আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
শনিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং তৃতীয় অধিবেশন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।
আয়োজকরা জানিয়েছেন, মিলনায়তনে প্রবেশের জন্য প্রতিটি অধিবেশনের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে। দর্শক-শ্রোতাদের সুবিধা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল