ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে ফের ই-মেইল বিসিবির
স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন করে ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে এই ই-মেইল পাঠানো হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে।
ই-মেইলে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের জন্য কেন অনুকূল পরিবেশ নেই সে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে বিসিবি। নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কা তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র।
তবে এই ই-মেইলের জবাব তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।
এর আগে গত রোববার ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে আইসিসিকে একটি ই-মেইল পাঠিয়েছিল বিসিবি। ওই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি নির্দেশনা।
আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশনার পর তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপরই বিশ্বকাপ ইস্যুতে কঠোর অবস্থান নেয় বিসিবি।
এর প্রেক্ষিতে মঙ্গলবার আইসিসি বিসিবিকে একটি ফিরতি ই-মেইল পাঠায়, যেখানে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। সেই চিঠির জবাব হিসেবেই আজ প্রয়োজনীয় তথ্য ও নথি সংযুক্ত করে নতুন ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত