ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সহপাঠীর ছুরিকাঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী নি'হত
নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদর উপজেলায় সহপাঠীর উপর্যুপরি ছুরিকাঘাতে মো. জিহাদ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিহাদ স্থানীয় নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। অভিযুক্ত ঘাতক কিশোর মুন্না (১৫) একই স্কুলের সহপাঠী এবং আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মুন্না, জিহাদ ও সাঈদসহ কয়েকজন কিশোর স্থানীয় একটি চায়ের দোকানের সামনে বসে মুড়ি ভর্তা খাচ্ছিল। খাওয়া ও আড্ডার একপর্যায়ে জিহাদ ও মুন্নার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মুন্না ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহাদের পিঠে গভীর আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের ধারণা, মেয়ে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত কিশোরকে ধরতে অভিযান শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত