ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে আসছে শাহরুখ পুত্র আরিয়ান
ডুয়া ডেস্ক : নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার মাধ্যমে বি-টাউনে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ।
ইতোমধ্যে নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির শিরোনাম প্রকাশের ভিডিও। প্রকাশিত ভিডিওতে শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের বন্ধুত্বপূর্ণ রসায়ন তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায় আরিয়ান পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন এবং তার বহুমুখী প্রতিভাবান বাবাকে সেটে নির্দেশনা দিচ্ছেন।
এছাড়া সিরিজটি এমন এক উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত এবং তার বন্ধুদের গল্প তুলে ধরবে, যারা বলিউডের বিশাল এক অনিশ্চিত জগতে তাদের পথ খুঁজে নিচ্ছে। সিরিজটি আত্মসচেতন হাস্যরসের সাথে উচ্চ-ঝুঁকির কাহিনিকে মিলিয়ে তৈরি করা হয়েছে। যেখানে থাকবে অবিস্মরণীয় ক্যামিও, ব্লকবাস্টার উত্তেজনা এবং ভারতীয় সিনেমার দুনিয়ায় এক দুঃসাহসিক যাত্রা।
আরিয়ান খানের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে, এই সিরিজ বলিউডের গ্ল্যামার, বিশৃঙ্খলা, কমেডি এবং উচ্চ ঝুঁকির দুনিয়ায় প্রবেশ করবে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরে নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতা এমন এক গল্পকে জীবন্ত করে তুলবে, যা আমাদের অন্যান্য প্রিয় চলচ্চিত্রগুলোর মতোই সাহসী এবং বিনোদনমূলক হবে।
‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজটির গল্প লিখেছেন আরিয়ান খান, বিলাল সিদ্দিকী এবং মানব চৌহান। তবে সিরিজটি কবে মুক্তি পাবে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)