ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সালাহউদ্দিন আহমদ
'নির্বাচন নয়, খালেদা জিয়ার আদর্শ হবে জাতি বিনির্মাণের প্রেরণা'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে কেবল নির্বাচনের সংকীর্ণ স্বার্থে নয়, বরং নতুন বাংলাদেশ ও জাতি বিনির্মাণের শক্তিশালী শক্তিতে পরিণত করতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদরাসায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। রাজনৈতিক জীবনে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন, অকাতরে ত্যাগ স্বীকার করেছেন। বিনিময়ে তিনি অর্জন করেছেন এ দেশের কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসা।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এই প্রার্থী আরও বলেন, "বেগম জিয়ার জানাজায় মানুষের ঐতিহাসিক ও বিশাল উপস্থিতিই প্রমাণ করে এ দেশের সাধারণ মানুষ তার ওপর কতটা আস্থা ও ভরসা রাখতেন। নির্যাতিত-নিপীড়িত মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই তিনি বিদায় নিয়েছেন। আমাদের দায়িত্ব হলো তার সেই আদর্শ ও ত্যাগকে মূল্যায়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া।"
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ