ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি দেশের শাসনভার গ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জাতির নেতৃত্ব দেবেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনি ও শিল্পী কলোনিসহ ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, "শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান আজ বিএনপির হাল ধরেছেন। সাধারণ মানুষের মধ্যে তিনি যে আস্থা ও বিশ্বাস তৈরি করেছেন, তাতে দেশের মানুষ মনে করে রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একজন যোগ্য রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই আগামী দিনে ধানের শীষ এ দেশের মানুষের পাশে থাকবে।"
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এখন সবার প্রধান দায়িত্ব। তার সঠিক নির্দেশনায় বিএনপি দেশকে একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
গণসংযোগকালে এ্যানির সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত