ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
একীভূত ইসলামি ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ইসলামি ব্যাংক থেকে গত দুই দিনে ১০৭ কোটি টাকা উত্তোলন করেছেন আমানতকারীরা। তবে একই সময়ে ব্যাংকগুলোতে নতুন করে ৪৪ কোটি টাকা জমা পড়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এই তথ্য জানান।
গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতা রক্ষার পদক্ষেপের ঘোষণার পর বড় ধরনের টাকা উত্তোলনের যে আশঙ্কা ছিল, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, গত দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেনের মাধ্যমে ১০৭ কোটি টাকা তোলা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার চেয়েও অনেক কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে সবচেয়ে বেশি টাকা তোলা হয়েছে, যার পরিমাণ ৬৬ কোটি টাকা। তবে গভর্নর উল্লেখ করেন যে, আমানতকারীদের আস্থা পুরোপুরি হারিয়ে যায়নি; কারণ একই সময়ে ৪৪ কোটি টাকার নতুন আমানত জমা পড়েছে।
আমানতকারীদের আশ্বস্ত করে আহসান এইচ মনসুর বলেন, সব আমানত পুরোপুরি নিরাপদ এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা নতুন করে টাকা জমা রাখছেন, তারা যেকোনো সময় তা উত্তোলন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি থেকে নতুনভাবে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এছাড়া, এই পাঁচটি ব্যাংকে বড় ধরনের কোনো অনিয়মের সাথে কোনো কর্মকর্তা জড়িত কি না, তা খুঁজে বের করতে বিস্তারিত ‘ফরেনসিক অডিট’ বা ফরেনসিক নিরীক্ষা চালানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ