ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঋণখেলাপির দায়ে কপাল পুড়ল ৮২ প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মূলত ঋণখেলাপি হওয়ার কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৭২৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যার মধ্যে ১১ শতাংশই ঋণের দায় পরিশোধ না করার জন্য বাদ পড়েছেন। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ৮২ জন ঋণখেলাপির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনের জন্য মোট ২ হাজার ৫৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ২ হাজার ৪৬১ জন প্রার্থীর ঋণের রেকর্ড স্বচ্ছ পাওয়া গেছে। তবে ৩১ জন প্রার্থী আদালতের মাধ্যমে স্থগিতাদেশ নিয়েছিলেন, যার ফলে ব্যাংকগুলো তাদের খেলাপি হিসেবে ঘোষণা করতে পারেনি।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাত দিন আগে কোনো প্রার্থীর ঋণ নিয়মিত না থাকলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে গণ্য হবেন। এই নিয়ম কঠোরভাবে পালন করতে গত নভেম্বর থেকেই সিআইবি প্রার্থীদের ঋণের তথ্য হালনাগাদ করার কাজ শুরু করেছিল।
গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা এখন নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে কমিশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন