ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
৯ কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বাতিল করল ডিএসই
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। এ কারণে এই কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে আর কোনো মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না।
ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে, রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ওই ৯টি কোম্পানির শেয়ার সোমবার (৫ জানুয়ারি) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। জেড ক্যাটাগরিতে থাকা অবস্থায় শেয়ারের লেনদেনে মার্জিন ঋণ সুবিধা স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড এবং বেস্ট হোল্ডিংস।
ডিএসই জানিয়েছে, সব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা ব্যবহার না করা হয়। এই পদক্ষেপটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট