ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি
ডুয়া ডেস্ক : বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া।
এ সময় বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি।
সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো–
* বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করতে হবে;
* নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে;
* নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখতে হবে;
* নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে;
* নিকাহ রেজিস্ট্রারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পদে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান রাখার ব্যবস্থা করতে হবে;
* নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন