ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মায়ের আত্মার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদে) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নির্ধারিত সময়ের কিছু আগে উপস্থিত হন তারেক রহমান। এরপর তিনি জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সম্মিলিতভাবে প্রার্থনা করা হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতারা মসজিদে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
মসজিদের নারী নামাজের পৃথক অংশে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি এবং তাঁদের সন্তানরা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্যরা।
এ ছাড়াও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলাদে অংশ নেন। সবাই মিলিতভাবে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন খালেদা জিয়া। এর আগে ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ