ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
এস আলম-নাবিল গ্রুপ থেকে তেল-ডাল কিনবে সরকার
ডুয়া নিউজ : সরকার এস আলম গ্রুপের প্রতিষ্ঠান থেকে ১.৫০ কোটি লিটার ভোজ্য তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ভোজ্য তেল ক্রয়ে সরকারের ব্যয় হবে ১৯৬.৩৪ কোটি টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল ক্রয় করা হবে। এছাড়া নাবিল গ্রুপের প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯৫.৯৭ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।
তথ্যানুসারে, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮.১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩.৩৪ কোটি টাকা। পাশাপাশি ১.১০ কোটি লিটার পরিশোধিত খোলা পাম তেলও কেনা হবে। এই তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩০ টাকা। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।
এছাড়া নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি ডাল ৯৫.৯৭ টাকা দরে মোট ৯৫.৯৭ কোটি টাকায় কেনা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ নিশ্চিত করতে এসব তেল ও ডাল কেনা হচ্ছে। টিসিবি তাদের ইস্যু করা ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে একবার করে কয়েক লাখ পরিবারকে ভর্তুকি মুল্যে ভোজ্য তেল, ডাল, চিনি, চাল সরবরাহ করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ