ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নজরুল-রিজভী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এবং সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। এছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইসমাইল জবিউল্লাহ। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, জুবায়ের বাবু এবং মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবরসহ প্রবীণ ও নবীন নেতাদের একটি সমন্বিত দল। পেশাজীবী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি মূলত আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ, দলীয় প্রার্থীদের মধ্যে সমন্বয় এবং সারাদেশে নির্বাচনী কর্মকাণ্ড তদারকি ও পরিচালনার দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনগুলোকে এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)