ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টিসিবির জন্য সাশ্রয়ী মূল্যে ১০ হাজার টন ডাল কিনবে সরকার
ডুয়া নিউজ: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী দামে মসুর ডাল বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এই ডাল বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। সেখানে তিনটি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হয়। পরবর্তী প্রক্রিয়ায় টিইসির সুপারিশে নাবিল নবা ফুডস লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে এই ডাল সরবরাহ করবে।
২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন ক্রয় চুক্তি হয়ে গেছে। এবার আরও ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন পাওয়া গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক