ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ঢাকার রাস্তায় নামছে গোলাপি রঙের বাস, উঠতে মানতে হবে যে নিয়ম
ডুয়া নিউজ: সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে এবং এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চালানো হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে উঠবেন এবং সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।
তিনি আরও জানান, গত ১৬ বছর ধরে রাজধানীতে বাস-মিনিবাস চালকদের দ্বারা কন্টাক্টে গাড়ি চালানো হয়। যার ফলে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঘটনা বৃদ্ধি পায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, গাড়ির মালিকরা চালকদের সাথে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক ও মাসিক ভিত্তিতে চুক্তি করবেন এবং টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন।
সাইফুল আলম জানান, যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না।এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন