ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
‘খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থীরাই বিএনপির বৈধ প্রার্থী’
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা এখন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের জানান এ তথ্য।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে এই তিন আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়েছিল।
ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিন প্রার্থীই এখন বিএনপির বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা ও দলের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তিনটি আসনের বিকল্প প্রার্থী যদি তাদের মনোনয়নপত্র বৈধ থাকে, তাহলে তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের স্থগিত বা পেছানোর কোনো আইনি সুযোগ নেই।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। যতো শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় মনোবল প্রদর্শন করতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’