ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান ও ফখরুলের নববর্ষের বাণী প্রত্যাহার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া শুভেচ্ছা বাণী প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে দলটির পক্ষ থেকে জানানো হয়, এই বাণীগুলো গণমাধ্যমে পাঠানো একটি ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল।
এর আগে বুধবার সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দুই নেতার নামে ইংরেজি নববর্ষের পৃথক দুটি শুভেচ্ছা বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছিল। কিন্তু মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক মেইলে সেই বাণী দুটি প্রত্যাহার করার কথা জানানো হয়।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, "আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরে ভুলবশত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমগুলোকে পাঠানো বাণী দুটি প্রত্যাহার করার অনুরোধ জানান এবং সেগুলো প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক এবং দলীয়ভাবে গভীর শোক পালিত হওয়ার প্রেক্ষাপটে এই শুভেচ্ছা বাণী পাঠানোকে অসঙ্গত মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ