ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
এনসিপি ছাড়লেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের হিড়িক অব্যাহত রয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পর এবার দল থেকে পদত্যাগ করেছেন তাঁর স্বামী ও এনসিপির অন্যতম শীর্ষ নেতা খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পলিসি ও রিসার্চ উইং’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা এক চিঠিতে খালেদ সাইফুল্লাহ তাঁর পদত্যাগের সিদ্ধান্ত জানান। চিঠিতে তিনি কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে কেবল এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্রের অনুলিপি সদস্য সচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের অভ্যন্তরে তৈরি হওয়া মতবিরোধের জেরেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে।
এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরপরই তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন। তিনি বর্তমানে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবার তাঁর স্বামী ও দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা খালেদ সাইফুল্লাহর সরে দাঁড়ানোকে এনসিপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ