ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বেগম জিয়ার প্রয়াণ ও বহিষ্কার একই দিনে: কি বলছেন রুমিন ফারহানা?
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং একই দিনে দল থেকে নিজের বহিষ্কারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
রুমিন ফারহানা বলেন, "খালেদা জিয়ার প্রয়াণের দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। তবে আমি একে নিছক কাকতালীয় বলে মনে করি না। যে নেত্রীর স্নেহে আমি রাজনৈতিকভাবে বড় হয়েছি এবং যাঁর কাছ থেকে জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়ার ‘আপসহীন’ শিক্ষা পেয়েছি, তাঁর বিদায়বেলায় আমার এই বহিষ্কার এক বিশেষ সংকেত বহন করে।"
সাবেক এই সংসদ সদস্য আরও জানান, বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতি করছেন। তিনি দাবি করেন, গত ২০ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। সে সময় খালেদা জিয়া নিজে থেকেই জানতে চেয়েছিলেন কেন রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি। রুমিন বলেন, "দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া মানে নেত্রীর সেই আপসহীনতারই বহিঃপ্রকাশ।"
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ বাতিল করা হয়।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। বহিষ্কৃত হওয়া সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন রুমিন ফারহানা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ