ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসি-র গভীর শোক ও শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯০তম কমিশন সভায় এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়।
বিএসইসি-র পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক প্রভাবশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি এদেশের জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীতে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দেশ পরিচালনার কথা গুরুত্বের সাথে স্মরণ করে বিএসইসি।
সংস্থাটি আরও উল্লেখ করে, বহুদলীয় গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুসংহত করতে এবং রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বিরোধীদলীয় নেতা হিসেবেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষের কাছে তিনি অনুকরণীয় ও অনুসরণীয় নেতৃত্বের এক অনন্য প্রতীক।
বিএসইসি-র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এই বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী