ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে না ৮টি নিবন্ধিত দল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে। বাকি ৮টি নিবন্ধিত দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অর্থাৎ সংগ্রহ করা ফরমের বড় একটি অংশ শেষ পর্যন্ত জমা পড়েনি। তবে কোন ৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত তালিকা এখনো প্রকাশ করেনি কমিশন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন আগে থেকেই বাতিল করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষিত এই সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত