ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রুমিন ফারহানাসহ ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অংশগ্রহণের অভিযোগে ৯ জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ মোট ৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন:
১. ব্যারিস্টার রুমিন ফারহানা (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
২. সাইফুল আলম নীরব (সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
৩. মুহাম্মদ গিয়াস উদ্দিন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৪. মোহাম্মদ শাহ আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৫. হাসান মামুন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৬. আব্দুল খালেক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৭. তরুণ দে (মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট)
৮. মামুনুর রশিদ/চাকসু মামুন (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি)
৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (সভাপতি, বাঞ্চারামপুর উপজেলা বিএনপি)
বিএনপি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা ভিন্ন কোনো পন্থায় নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন বড় মাপের বহিষ্কারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর