ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এই সরকারি ছুটির কারণে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই দিন আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ নির্ধারিত ছিল। এর ফলে গ্রাহকদের সঙ্গে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। তবে ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকগুলো তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।
নীতিমালা অনুযায়ী, ব্যাংক হলিডে এবং সরকারি ছুটির দিনে কোনো দাপ্তরিক লেনদেন হয় না। তবে গ্রাহকরা এটিএম কার্ডের মাধ্যমে নির্ধারিত সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগামীকাল কোনো ধরনের লেনদেন হবে না।
উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘ ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস