ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিপিএলের স্থগিত ম্যাচের নতুন সূচি ঘোষণা বিসিবির
সরকার ফারাবী: বাংলাদেশের রাজনীতির একটি ইতিহাস ঘোচিয়ে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। এই শোকের আবহে দেশের ক্রিকেটাঙ্গনও গভীরভাবে প্রভাবিত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঘোষণা করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ শোকের কারণে স্থগিত করা হয়েছে। বিসিবি জানিয়েছে, স্থগিত ম্যাচ দুটি নতুন সময়সূচিতে ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে। মূল সূচিতে ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ ছিল না।
দিনের প্রথম ম্যাচ, যা মূলত দুপুর ১টায় হওয়ার কথা ছিল, তা পরিবর্তিত সূচিতে দুপুর ৩টায় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচ, যা মূলত সন্ধ্যা ৬টায় খেলার কথা ছিল, তা রাত ৮টায় মাঠে গড়াবে।
বিসিবির শোক ও সমবেদনা
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সমগ্র দেশ শোকস্তব্ধ।
বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের ক্রিকেট অগ্রগতিতে যে অবদান রেখেছেন, তা অমুল্য। তার নেতৃত্বে দেশের ক্রিকেট অবকাঠামো ও খেলাধুলার প্রসার অনেকদূর এগিয়েছে।"
বিসিবি আরও যোগ করেছে, "আজকের অর্জিত অগ্রগতি ও খেলাধুলার সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ স্মরণীয়। এই ক্ষতিতে বিসিবি সমগ্র দেশের সঙ্গে শোকাহত এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তি কামনা করি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে