ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড অনুমোদন করেছে তালিকাভুক্ত কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য সুখবর নিয়ে বছর শেষ করল মনোস্পুল বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ঘোষিত ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদন পেয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এই ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। ডিভিডেন্ড ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডাররা ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি সভার অন্যান্য সকল আলোচ্যসূচিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় জানানো হয়, কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণে নতুন কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কোম্পানির নাম পরিবর্তন এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ারহোল্ডাররা কোম্পানির এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব সিদ্ধান্ত ভবিষ্যতে মনোস্পুল বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা ও লাভজনকতা বাড়াতে সহায়ক হবে।
এজিএমে সশরীরে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক এডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মোঃ ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন।
অনলাইনে সভায় যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার। সশরীরে ও ভার্চুয়ালি মিলিয়ে মোট ৫৫ জন শেয়ারহোল্ডার এই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট