ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বেগম জিয়ার মৃ'ত্যুতে নরেন্দ্র মোদীর শোক
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি বেগম জিয়ার শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
নরেন্দ্র মোদী তাঁর বার্তায় বলেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।”
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে মোদী বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালে ঢাকা সফরের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সেই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বেগম জিয়ার রাজনৈতিক ভাবনা ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বকে পথনির্দেশ করবে। পরিশেষে তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর