ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী হলফনামায় জামায়াত আমিরের সম্পদের পরিমাণ কত?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সম্পদের পরিমাণ তার বার্ষিক আয়ের তুলনায় অনেক বেশি। ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্রে তিনি মোট সম্পদ প্রায় দেড় কোটি টাকা উল্লেখ করেছেন, কিন্তু বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ৩ লাখ ৬০ হাজার টাকা। হলফনামায় নগদ অর্থ, জমি, ভবন, শেয়ারসহ স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের স্থাবর সম্পদে ২১৭ শতক কৃষি জমি (মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা), ১৩ শতক অকৃষি জমি (মূল্য ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা) এবং ১১ দশমিক ৭৭ শতকের একটি ডুপ্লেক্স আবাসিক ভবন (মূল্য ২৭ লাখ টাকা) রয়েছে। কৃষিখাত থেকে তার আয় ৩ লাখ টাকা, অন্য খাত থেকে ৬০ হাজার টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার কাছে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা, ব্যাংকে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা এবং শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। মোটরযান, আসবাব ও অলংকারের মূল্য যথাক্রমে ৪ লাখ ৫০ হাজার, ২ লাখ ৪০ হাজার এবং ১ লাখ টাকা। বিদেশে কোনো সম্পদ নেই।
হলফনামায় পরিবারের অন্যান্য সদস্যদের সম্পদ ও আয়ও উল্লেখ করা হয়েছে। স্ত্রী আমেনা বেগম গৃহিণী, তার কোনো সম্পদ নেই। তিন সন্তান সালওয়া সাফীর সম্পদ ৫ লাখ, আয় নেই; সাবরীন রাদীর আয় ২৫ হাজার ১৭৯ টাকা, সম্পদ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯ টাকা; রাফাত সাদিকের আয় ৬৬ হাজার ৬৬৭ টাকা, সম্পদ ৩০ হাজার টাকা।
ডা. শফিকুর রহমানের বাবা মো. আবরু মিয়া ও মা খাতিবুন্নেছা, বাসা ১৭, রোড় ২, পপুলার হাউজিং, মিরপুরে থাকেন। আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর সম্পদ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা, আয় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং তিনি ৩০ হাজার টাকা আয়কর দিয়েছেন।
হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার নামে ৩৪টি মামলা আছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত