ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ছোট ছোট কাজের মাধ্যমেই পরিবর্তন সম্ভব’
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দেড় দশক পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পা রাখলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে সোমবার বিকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেই তারেক রহমান সোজা উঠে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এর বেশি কিছু বলবো না আসুন সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলি।”
দলের পূর্বঘোষণা অনুযায়ী বিকাল তিনটার দিকে তারেক রহমানের আসার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ের কারণে কার্যালয়ে প্রবেশে কিছুটা সময় লাগে। শেষ পর্যন্ত বিকাল চারটার দিকে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, এদিন কোনো আনুষ্ঠানিক দলীয় কর্মসূচি নেই। “যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে, সেদিন বিস্তারিত কথা বলবো। আজ শুধু এটুকুই বলছি যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসুন,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ছোট ছোট কাজের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। “কারও পক্ষে যতটুকু করা সম্ভব, সেটুকুই করি। রাস্তায় পড়ে থাকা একটি কাগজ বা ময়লা সরিয়ে দেওয়াও দেশ গড়ার অংশ হতে পারে,” যোগ করেন তিনি।
এ সময় তিনি নেতাকর্মীদের কাছে নিজের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং সবাইকে ভালো থাকার আহ্বান জানান।
এর আগে বিকাল তিনটায় গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। নয়াপল্টনে পৌঁছালে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় কার্যালয়জুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল