ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান। ২০০৭ সালের পর এটিই নয়াপল্টন কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। তাঁর গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতার আগমনে নয়াপল্টনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। ওয়ান-ইলেভেনের পর খালেদা জিয়ার জন্য এই কার্যালয়টি খোলা হলেও প্রবাসে থাকায় সেখানে যাওয়ার সুযোগ হয়নি তারেক রহমানের। ফলে এটিও ছিল তাঁর জন্য ওই কার্যালয়ে প্রথম সফর।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন ঢাকার ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনা এবং শুক্রবার তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেন তিনি। আজ নয়াপল্টন কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তাঁর জনসম্পৃক্ত ও সাংগঠনিক সফর আরও এক ধাপ এগিয়ে গেল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট