ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে তিনি তাঁর আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে পেশ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে পুনরায় এই আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাকে ঠাকুরগাঁও-১ আসনে কাজ করার সুযোগ দেওয়ায় আমি দলের শীর্ষ নেতৃত্বের কাছে ঋণী।"
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, "যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে কাজ করব। বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব।"
এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, অতীতে তারা যেভাবে তাঁকে সমর্থন জুগিয়েছেন, এবারও যেন ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে তাঁকে জয়যুক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক