ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাসনাত আবদুল্লাহর আসনে লড়ছেন না জামায়াত প্রার্থী সাইফুল শহিদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী আসন কুমিল্লা-৪ (দেবিদ্বার) থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”
সাইফুল ইসলাম শহিদ আরও জানান, দলীয় সিদ্ধান্তের কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রার্থী না থাকলেও দেবিদ্বারের সাধারণ মানুষের জন্য তার ব্যক্তিগত ও সাংগঠনিক পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সেবা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। জামায়াতের প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে এই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের