ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা তাদের ফরম জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৩০০ আসনের বিপরীতে এ পর্যন্ত মোট ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। শেষ দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসি বিশেষভাবে সতর্ক করে দিয়েছে যে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী ৫ জনের বেশি ব্যক্তি সঙ্গে আনতে পারবেন না। এছাড়া কোনো প্রকার মিছিল, শোডাউন বা জনসমাবেশ করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আইন অনুযায়ী, দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে (সাবেক সংসদ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ওই দিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে নির্বাচন কমিশনের নিবন্ধিত বাকি ৫৩টি রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ