ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৯ আসনে ৯ কেন্দ্রের ফল: এগিয়ে বিএনপির সালাউদ্দিন বাবু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোট গণনা শুরু হয়েছে। এই আসনের মোট ২৭৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।
৯টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী সালাউদ্দিন বাবু পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪৬ ভোট। প্রাথমিক এই হিসেবে সালাউদ্দিন বাবু ৪২৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে চূড়ান্ত ফলাফল জানতে বাকি ২৬৬টি কেন্দ্রের গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সকাল থেকেই সাভার ও আশুলিয়ার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর একটি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ৬০ শতাংশের বেশি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুরো নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের লক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালটের মাধ্যমে গণভোটেও অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকালে সারা দেশের ফলাফল সংকলন করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)