ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
টিভিতে আজকের খেলার সময়সূচি (২৯ ডিসেম্বর)
স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের জন্য আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঠাসা সূচি নিয়ে হাজির হয়েছে খেলার মাঠ। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএলে আজ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টি এবং ফুটবলে সিরি আ-র রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা।
বিপিএল: বিপিএলের আজকের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।
ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
আন্তর্জাতিক ক্রিকেট: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে হোবার্ট হারিকেনস ও মেলবোর্ন রেনেগেডসের লড়াই দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেলে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে রাত ৯টা ৩০ মিনিটে সানরাইজার্স ইস্টার্ন কেপ মুখোমুখি হবে প্রিটোরিয়া ক্যাপিটালসের। এটিও দেখা যাবে স্টার স্পোর্টস ২-এ।
ফুটবল: ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে রয়েছে ইতালিয়ান সিরি আ-র ম্যাচ। রাত ১টা ৪৫ মিনিটে জেনোয়ার মুখোমুখি হবে শক্তিশালী রোমা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন (DAZN)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)