ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিএসইসির উদ্যোগে স্টক এক্সচেঞ্জ পরিচালকদের গুরুত্বপূর্ণ আলোচনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, মোঃ সাইফুদ্দিন, নির্বাহী পরিচালক, পরিচালক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় সভায় শেয়ারবাজারের উন্নয়ন, নিয়ন্ত্রক তত্ত্বাবধান এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সকাল ১০:৩০ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও ড. মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
এরপর বেলা ১১:৩০ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূইয়া ও মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।
বিএসইসি সূত্রে জানানো হয়েছে, উভয় সভায় পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন কার্যকর নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে। এসব সিদ্ধান্তের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের পরিচালনা আরও কার্যকর এবং প্রণোদনামূলক পর্যায়ে পৌঁছাবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)