ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে কটূক্তি: অভিযুক্তের মুক্তি চাইল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া এ কে এম শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন তারেক রহমান যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে যান, তখন এ কে এম শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁকে নিয়ে কটূক্তি করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি বরাবরই মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ফলে ব্যক্তিগত মতপ্রকাশ বা বিরূপ মন্তব্যের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক কাজ হয়নি।
জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে বিএনপি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)