ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রুহুল কবির রিজভী
'যেকোনো আসন থেকেই নির্বাচন করতে পারবেন তারেক রহমান'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের যেকোনো নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেন, "তারেক রহমান দেশের জনপ্রিয়তম নেতা। তিনি যদি ঢাকা থেকে নির্বাচন করেন, তবে সেটি তাঁর জন্য সারা দেশের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করা সহজ হবে।" উল্লেখ্য, তারেক রহমান ইতোমধ্যে তাঁর পৈতৃক এলাকা বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাংস্কৃতিক অঙ্গন নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, বাংলাদেশে এখনো আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে পাল্টা দেশীয় সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে চায়, তারা মূলত সংস্কৃতিবিরোধী শক্তি। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত