ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
সরকার ফারাবী: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২তম আসরের তৃতীয় ম্যাচে এক আবেগঘন পরিবেশে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সহকারী কোচ মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
রাজশাহীর লড়াই ও মাঝারি সংগ্রহম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে রাজশাহীর টপ অর্ডার। শেষ দিকে ছোট ছোট কিছু ইনিংসের কল্যাণে সম্মানজনক পুঁজিতে পৌঁছালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ঢাকার সহজ জয়১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছে। যদিও মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তারা, তবে শেষ পর্যন্ত তা বাধা হয়ে দাঁড়ায়নি। ইনিংসের ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। ৭ বল হাতে থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা।
আবেগঘন জয়ম্যাচ শেষে ঢাকার খেলোয়াড়দের মধ্যে জয়ের আনন্দ থাকলেও তা ছিল ম্লান। জয়টি তাঁরা তাঁদের প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই জয়ের ফলে বিপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলে শুভ সূচনা করল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেল রাজশাহী ওয়ারিয়র্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট