ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রবেশপত্র ডাউনলোড করুন এক ক্লিকে
সরকার ফারাবী: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। একই সঙ্গে সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা আয়োজনের লক্ষ্যে একাধিক কড়াকড়ি নির্দেশনাও জারি করা হয়েছে।
কখন, কোথায় পরীক্ষা
ডিপিইর হালনাগাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দেশের সব জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। উল্লেখযোগ্যভাবে, ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হচ্ছে।
যেভাবে মিলবে প্রবেশপত্র
আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো শুরু হয়েছে। পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসি রোল নম্বর, বোর্ড ও পাসের সাল ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার হলে বাধ্যতামূলক যা
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সঙ্গে থাকতে হবে-
অনলাইন থেকে ডাউনলোড করা পরিষ্কার রঙিন প্রবেশপত্রের প্রিন্ট কপি
মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড)
রঙিন প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ওএমআর শিট পূরণের বিস্তারিত নির্দেশনাও প্রবেশপত্রেই উল্লেখ থাকবে।
নিষিদ্ধ সামগ্রী ও আইনগত হুঁশিয়ারি
পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিংবা আশপাশে মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, নোট, পার্স, ভ্যানিটি ব্যাগ, সাধারণ বা ডিজিটাল হাতঘড়ি এবং যেকোনো ধরনের ইলেকট্রনিক বা যোগাযোগ ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিজিটাল বা সনাতন কোনো উপায়ে অসদুপায় অবলম্বনের প্রমাণ মিললে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের প্রতি ডিপিইর আহ্বান
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের দালাল বা প্রতারক চক্রের ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন করা হবে।
এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)