ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মাঠেই প্রাণ হারালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
স্পোর্টস ডেস্ক: বিপিএল ক্রিকেট উৎসবের মাঝে মর্মান্তিক শোক নেমে এল। মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে ম্যাচ দিয়ে আসর শুরু করে। ম্যাচ শুরুর মুহূর্তে ক্রিকেটারদের গরম-আপ অনুশীলন পরিচালনা করছিলেন মাহবুব আলী জাকি। আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে, হার্ট অ্যাটাকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালের পথে শেষরক্ষা হয়নি। দেশবরেণ্য এই কোচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে।
মাহবুব আলী জাকি কিছুদিন আগে বিপিএল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজ নিজের দলের প্রথম ম্যাচ খেলতে নেমে, অনুশীলনের সময়ই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
প্রসঙ্গত, সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মাহবুব আলী জাকি ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে নামেন। তিনি ঘরোয়া পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মাশরাফি, তাসকিন আহমেদদের কোচিং করেছেন। এছাড়াও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট