ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ছাত্র ও সাধারণ জনতার সঙ্গে মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নেন।
মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ রাখবেন। এর ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাতযাপনও করেছেন তারা।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে আজ ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ মোড় থেকে সরে এসে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন। এরপর দুপুর সাড়ে ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়। এসময় তারা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)