ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বগুড়া নাকি ঢাকা, কোন আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তিনি অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে আজ শনিবার তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ হয়। এই ফরমে ঢাকার গুলশানের ঠিকানা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান সময়ে তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, ইসি চাইলে যে কাউকে যেকোনো সময়ে ভোটার করতে পারে।
ইসি ও বিএনপির সূত্রমতে, রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের ঠিকানায় ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন তারেক রহমান। তবে তার জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়টিও আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
সাবেক ও বর্তমান ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটা নয়। এর আগে এমন সুযোগ অনেকের ক্ষেত্রেই দেওয়া হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ভারতে থাকা শেখ হাসিনার বোন শেখ রেহানা ২০০১ সালে ভোটার হয়েছেন। এছাড়া, তফসিল ঘোষণার পর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বিশেষ সময়ে ভোটার হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত