ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি’হত ১, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হন, তবে জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাহাজটি তখন কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থান করছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য নিহত কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি।
জেলার প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, জাহাজটি সেন্টমার্টিনগামী পর্যটক তুলতে ঘাটে ভেড়ার ঠিক আগমুহূর্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই নদীর মোহনায় জাহাজে আগুন লেগে যায়। স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট ব্যবহার করে জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর ধোঁয়া দেখা দেয়, কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখা দেয়। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পরও চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
অগ্নিকাণ্ডের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী থাকলেও ১২০ জনকে অন্য তিনটি জাহাজে স্থানান্তর করা হয়। বাকিরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন। তবে অগ্নিকাণ্ডের কারণে দুটি জাহাজের সময়সূচি পরিবর্তিত হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন।
সকাল ৯টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, “জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন ছয়টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত