ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
হাদি হ'ত্যায় ফয়সালকে পলায়নে সহায়তাকারী ২ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে সীমান্ত পার করে পলায়নে সহায়তার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক রিপন হোসেন এই আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন—সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিম (২২)। মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আসামিদের জামিন নামঞ্জুর করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গ্রেপ্তারকৃত সিভিয়ন ও সঞ্জয় সরাসরি মাঠপর্যায়ে থেকে ফয়সাল ও তার সহযোগীদের সীমান্ত পার করে দেশের বাইরে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবারও শাহবাগ মোড় অবরোধ করে খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড