ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
কড়া নিরাপত্তায় গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে পা রেখে অবশেষে নিজের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি রাজধানীর গুলশানের বাসভবনে পৌঁছান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গুলশান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাত হওয়ার পরেও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেন। নেতাকর্মীদের ভালোবাসার জবাবে তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, বিকেল ৪টার দিকে ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় ভাষণ দেন তারেক রহমান। সেখানে লক্ষ লক্ষ মানুষের উদ্দেশে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি আগামী দিনের বাংলাদেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তাঁর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে।
বিকেল ৫টা ৫২ মিনিটে হাসপাতালে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা মায়ের শয্যাপাশে সময় কাটান তিনি। এরপর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দেন। এই ঐতিহাসিক দিনটিতে তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর আজই প্রথম তিনি দেশের মাটিতে নিজ বাসভবনে পা রাখলেন। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দিনই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ছিল ব্যাপক উদ্দীপনা ও জনস্রোত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)