ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
৫০০ টাকার বাজি খেলতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এক অদ্ভুত বাজি খেলার ঘটনায় প্রাণ হারান বাবুল মোল্লা (৪৫), যিনি পেশায় একজন কৃষক ছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাবুল মোল্লা ওই এলাকার আনসার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। কনকনে শীতে দীর্ঘ পরিশ্রমের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। এরপর তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে খালে নেমে একটানা একশবার ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন।
বাবুল মোল্লা খালি গায়ে খালে নেমে নির্ধারিত একশবার ডুব দেন। এই সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও করার অনুমতি দেননি। নির্ধারিত ডুব শেষ হওয়ার পর খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি দেখেই পরিবারের সদস্যরা তাকে কম্বল দিয়ে আগুনের তাপ দিতে শুরু করেন এবং শরীরে তেল দিয়ে মালিশ করেন। এরপরও তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ