ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানেকে আবেগঘন বিদায় জানিয়ে রাজধানী ছাড়ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ও বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর পূর্বাচলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন।
আজ বিকেল ৪টার দিকে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে আরোহণ করেন। প্রিয় নেতাকে সামনে পেয়ে পুরো ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ও আবেগঘন ভাষণ প্রদান করেন তিনি। ভাষণ শেষ করেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে তাঁর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। এর পরপরই ভোর থেকে সমবেত হওয়া জনস্রোত ধীরে ধীরে সংবর্ধনাস্থল ত্যাগ করতে শুরু করে।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি জুতা খুলে শিশির ভেজা ঘাস ও মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নিয়ে পরম মমতায় কপালে ছোঁয়ান। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে পৌঁছাতে রাস্তার দুপাশে অপেক্ষমাণ জনতার ভালোবাসার চাপে মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতে তাঁর সময় লাগে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর আজ জন্মভূমির মাটিতে পা রাখলেন তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গত দুদিন ধরেই রাজধানী ঢাকা ও ৩০০ ফিট এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)